পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 

পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৮:৫৫

মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা। অভিযানে, সন্দেহজনক একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধ ভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, একই দিন রাত ১২টার দিকে একই জাহাজ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অন্য একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধ ভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে প্রায় ১২ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ২০০ পিস বার্মিজ লুঙ্গিসহ মিয়ানমারের ১১ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালানরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।