শিরোনাম
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। শুক্রবার রাত পৌণে ৮টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, 'আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।'
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কি না জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আরো পড়ুন: