ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত 

ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত 
ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৪

 

ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য একজন স্বতন্ত্র প্রার্থী।

র‌্যাব আরও জানায়, পরে আটক আব্দুল হান্নানকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।