কাভার্ডভ্যানের চাপায় ২ পুলিশ সদস্য নিহত

কাভার্ডভ্যানের চাপায় ২ পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৫

আপডেট: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৬

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। 

জানা যায়, তারা দু'জনই পাবনার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।

চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।