ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ

ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার সাময়িক বন্ধ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৮

নিরাপত্তার শঙ্কায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় হাইকমিশন।

বুধবার দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।

এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাফেরায় নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকার মার্কিন দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

এর দুই দিনের মাথায় নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইভ্যাক বন্ধের ঘোষণা এলো।