নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউয়ের সঙ্গে চুক্তি হয়েছে।'
বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, 'আমাদের সঙ্গে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদের আমরা ফ্যাসিলিটিজ প্রোভাইড করবো। তাদের যাতায়াত এবং চলাফেরার বিষয় রয়েছে। আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, সেটা হচ্ছে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয়। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে লোকাল প্রোটোকল তা মানতে হবে।'
তিনি বলেন, 'ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের কিছু ইকুইপমেন্ট এক্সেসরিজ এখানে নিয়ে আসবেন- সেগুলো ফেরত নিয়ে যাবেন; এমন একটা ডিক্লারেশন হয়তো আসার সময় তারা দেবেন।'
আরো পড়ুন: