রাজধানীর ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেলে পথচারী আহত

রাজধানীর ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেলে পথচারী আহত
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২১:৪৪

রাজধানীর মৌচাকে ফ্লাইওভার থেকে ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে এক নারী পথচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

ধারণা করা হচ্ছে- ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে।

ওই কর্মকর্তা জানান, মৌচাক এলাকায় ওপর থেকে ছুড়ে মারা ককটেলের বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।