নারায়ণগঞ্জে ফুফুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার দাসেরগাঁও ইটখোলার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আশিক ও আরিয়ান রাজধানীর হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।
নিহতদের মামাতো ভাই রোহান ও মাহিন জানায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারসহ ফুফুর বাড়িতে বেড়াতে এসে বিকেলে ব্যাডমিন্টন খেলার পর শরীরে বালু লাগায় তারা তিন জন পুকুরে গোসল করতে নামে। এ সময় আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।
পরে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা বিকেল সাড়ে ৫টার দিকে পুকুর থেকে আরিয়ানকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টার দিকে আশিকের মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন: