‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান

‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৮:২৭

অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শুক্রবার শিল্পকলা একাডেমির ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।’ 

‘রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণবশত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী ১৯ ডিসেম্বর (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’