কুমিল্লায় ভারতীয় মালামাল জব্দ   

কুমিল্লায় ভারতীয় মালামাল জব্দ   

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ২১:১৪

কুমিল্লায় অভিযানকালে ভারতীয় অবৈধ মাদক ও সিগারেটসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র  লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র  কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ নামক স্থান থেকে বিজিবি’র টহল দল ভারতীয় মদ, বিয়ার, গাঁজা ও সিগারেট এবং আতশবাজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য সর্বমোট ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা। 

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, 'জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।'