গত ২৪ ঘন্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৫ জন। তবে এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, দেশে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৯৫৬ জন। এর মধ্যে ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী। এ পর্যন্ত ডেঙ্গুতে ৪১২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬৫ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আট জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৪৩ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রোগী রয়েছেন।
একই সময়ে ২৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৬৭৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আরো পড়ুন: