দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫ ১৯:২৯

আপডেট: ২২ ডিসেম্বর, ২০২৫ ২২:১২

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। 

সোমবার বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। 

গত শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। সে সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।