জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫ ২০:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি শুরু হয়েছে আজ থেকে। যা শেষ হবে আগামী ১ জানুয়ারি।

বৃহস্পতিবার এক অফিস আদেশে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শীতকালীন ছুটি (২৮-৩১ ডিসেম্বর), বড়দিন (২৫ ডিসেম্বর) উপলক্ষে এবং ভাইস-চ্যান্সেলরের নির্বাহী আদেশে ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।