পটুয়াখালী দুমকিতে মালামাল পরিবহনের টমটম ও অটোবাইক সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুমকি-বাউফল সড়কের রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউলের (৬) বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের (৫৫) গ্রামের বড়ি কলতা এলাকায়।
আহতরা হলেন- মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। তাদের গ্রামের বাড়ি বাউফলের ঝিলনা ও কলতা এলাকায়।
জানা যায়, লিঙ্করোড থেকে মালামাল পরিবহনের স্যালো ইঞ্জিন চালিত টমটমের সাথে দ্রুত বেগের অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ চাড় যাত্রী গুরুতর আহত হন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। আহত দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, 'লাশের সুরতহাল করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।'
আরো পড়ুন: