রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট সংলগ্ন খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে শুক্রবার রাত ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানান।
প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, 'গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। আটতলা ভবনটির ছাদে থাকা গোডাউনে আগুন লাগে। সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।'
আরো পড়ুন: