পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ি ফেরি ঘাটের আশোয়া আমরাজুড়ি প্রান্তে নদী ভাঙ্গনে পন্টুনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, গত শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সোমবার পর্যন্ত এ রুটে ফেরি পারাপার বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এতে বরিশাল, ঝালকাঠী, বাগেরহাট, স্বরূপকাঠী, পিরোজপুরসহ এ পথে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ রির্পোট লেখা পর্যন্ত ফেরি ঘাটের মেরামতের কাজ চলছে।
এদিকে পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমরাজুড়ি ফেরির স্বরুপকাঠি প্রান্তে আকস্মিক নদী ভাঙ্গনের কারণে ফেরীঘাট এপ্রোচ সড়কের জরুরী রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের লক্ষ্যে রোববার সকাল থেকে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত আমড়াঝুরি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবে।
আরো পড়ুন: