থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস নিষিদ্ধ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস নিষিদ্ধ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ২০:৫১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ০২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনে চলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এছাড়া, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জিয়াউর রহমানের কবরের পাশেই তার মরদেহ দাফন করা হবে।