সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। তবে একই সময়ে কেউ মারা যাননি।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৩ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আট জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ছয় জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন রয়েছেন।
একই সময়ে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬৮ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী।
আরো পড়ুন: