জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে মো. ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, গত ০৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ওই হলের ৭২৩ নাম্বার কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
এ ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদ, সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচ তাকে নিম্নোক্ত শান্তি প্রদান করে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হলো।
রোববার রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩ নং কক্ষ থেকে ২০ বোতল মদ উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন।
আরো পড়ুন: