খুলনা নিউ মার্কেটের ৬৭ বছরের ইতিহাসে বাজল জরুরী এলার্ম। বন্ধ হল দোকান-পাট। প্রকাশ্যে সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ার পর এ ঘটনা ঘটে।
খুলনার নিউ মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জনান, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ১০-১৫ জন নিউ মার্কেটের শ্যামা জুয়েলার্সের শাখা শ্যামা ডায়মন্ডে প্রবেশ করে। সে সময় তারা দোকান মালিককে খুঁজতে থাকে। কিন্তু মালিককে দোকানে না পেয়ে তারা বাইরে চলে যায়। দোকান থেকে যুবকদের বাইরে যাওয়ার কিছুক্ষণ পর বেজে ওঠে এলার্ম। সাথে সাথে নিউ মার্কেটের দোকান বন্ধ করে মালিকরা শ্যামা ডায়ামন্ডের সামনে অবস্থান করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিউ মার্কেটের সোনা ব্যবসায়ী আমানত বলেন, 'রাত সাড়ে ৮ টার পর পর কয়েকজন যুবক অস্ত্রসহ ওই দোকানে প্রবেশ করে। তারা বাইরে যাওয়ার পর দোকান বন্ধ হয়ে যায়। ৬৭ বছরের ইতিহাসে এটি প্রথম ঘটনা।'
এ ঘটনার পর নিউ মার্কেট এলাকায় আতংক বিরাজ করছে। তারা এখন নিজেদের নিরাপদ মনে করছেন না।
জানতে চাইলে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, 'রাতে ১০-১২ দুস্কৃতিকারী নিউ মার্কেটের শ্যামা ডায়ামন্ডে প্রবেশ করেছে। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। কিন্তু দোকানটি বন্ধ থাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার ব্যাপারে জানা যাবে।'
নৌ বাহিনীর লে. কমান্ডার মহেমুনুল আল মুনীম বলেন, 'কিছু লোক নিউ মার্কেটে আতঙ্ক সৃষ্টির জন্য প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে পুলিশকে সহায্য করার জন্য এখানে এসেছি।'
আরো পড়ুন: