এবার কলকাতা উপ-হাইক‌মিশনে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ১০:৫৫

দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নে ব‌্যবসা‌য়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন‌্য সব ভিসা কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার থেকে কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ ক‌রা হয়।

রাতে কলকাতার এক‌টি নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, বুধবার থে‌কে উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িক ভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌ধি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।