রংপুরের বদরগঞ্জে ইথাইল অ্যালকোহল খেয়ে দু'জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নুল আবেদিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুরে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলমগীর (৪০) ও পূর্ব শিবপুরের সোহেল মিয়া (৩০)।
আটক জয়নাল আবেদীন কিসামত বসন্তপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, অতিরিক্ত মাত্রায় নেশার সামগ্রী খেয়ে দু'জন অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে রোববার রাত ১০টার দিকে আলমগীর হোসেন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ও সোহেল মিয়া রাত ১২টায় নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান বলে জানা গেছে।
তবে স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে নেশা করে।
খবর পেয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ঘটনাস্থলে পৌঁছে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আরো পড়ুন: