রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩

রাজধানীতে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ১১:১০

আপডেট: ১৬ জানুয়ারি, ২০২৬ ১২:৪০

রাজধানীর উত্তরায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন নিহত হয়েছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, 'সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসা-বাড়িতে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিট পর, সকাল ৭টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর সকাল ৭টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।'

তিনি বলেন, 'আগুনে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং সকাল ১০টায় আগুন সম্পূর্ণ ভাবে নেভানো হয়।'

তালহা বিন জসিম বলেন, 'এ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।'