ইজিবাইকে বাসের চাপায় নিহত ৬

ইজিবাইকে বাসের চাপায় নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৯:১৬

আপডেট: ১৯ জানুয়ারি, ২০২৬ ১০:২৪

মাদারীপুরে যাত্রীবাহী ইজিবাইকে বাসের চাপায় ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুমান সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে। হতাহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয় বাস। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন জন নিহত হন। একইসঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর তিন জনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে। 

মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, 'নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'