এক্সপ্রেসওয়েতে চলতে থাকা অ্যাম্বুলেন্সে আগুন

এক্সপ্রেসওয়েতে চলতে থাকা অ্যাম্বুলেন্সে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৬

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলন্ত যাত্রীবাহী অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। 

তবে এতে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাগুরা যাওয়ার পথে কুচিয়ামোড়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

​মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভাবে গাড়িতে থাকা রোগীসহ চার জন যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন, যার ফলে কোনো প্রাণহানি ঘটেনি।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ​'খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। তবে এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।'