সারাদেশে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৫ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিন জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু'জন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯০০ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ২৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ২শতাংশ নারী। এই বছর দু'জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Tag:
আরো পড়ুন: