রমজানে অফিসের নতুন সময়সূচি

রমজানে অফিসের নতুন সময়সূচি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:২৬

আসন্ন রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, 'এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।'

তবে ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব।

রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর রোজা শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি।