বছরের শেষ মাস ডিসেম্বরে অধস্তন আদালতের বিচারকরা অবকাশকালীন ছুটি কাটান। এখন থেকে এই নিয়ম আর থাকছে না। টানা এক মাসের এই ছুটি কাটাতে হবে দুই ভাগে। ডিসেম্বর মাসে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত।
সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা সূত্র জানায়, প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন ও ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এছাড়া ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তা পদায়ন করা হবে বলে জানানো হয়। এরই মধ্যে ছয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের ২, ৩ ও ৪ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় হাইকোর্টের সব বিচারপতি অংশ নেন।
Tag:
আরো পড়ুন: