আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনও সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে৷ বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী সব ট্রেন চলাচল করবে৷ সোমবার ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল এ তথ্য জানান।
তিনি বলেন, 'নির্বাচনের দিন ট্রেন চলাচল বন্ধে কোনো বিশেষ নির্দেশনা আমরা পাইনি। এ দিন বাংলাদেশ রেলওয়ের শিডিউল অনুযায়ী নিয়মিত যেসব ট্রেন চলাচলের কথা সেগুলো যথারীতি চলাচল করবে৷'
তিনি আরও বলেন, 'সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেও শিডিউল অনুযায়ী সব ট্রেন ছেড়ে যাবে৷'
এদিকে, নির্বাচন ঘিরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে ছুটি চলাকালীনও ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলে চলাচল স্বাভাবিক থাকবে।
Tag:
আরো পড়ুন: