নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা যত দ্রুত সময় সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা করব। ভোটের পর দিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল হয়ে যাবে।
বুধবার বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ভোটকেন্দ্রে পর্যবেক্ষকদের প্রবেশ প্রসঙ্গে ইসি বলেন, ‘ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।’
প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন। পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে।’
Tag:
আরো পড়ুন: