বিএনপি ২০৯, জামায়াত ৬৮

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪০

আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:১৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি, এনসিপি ছয়টি, স্বতন্ত্র সাত জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) একটি, বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা) দুটি, ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদ (জিওপি) জয় পেয়েছে একটি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ সংসহতি আন্দোলন (মাথাল) একটি, খেলাফত মজলিস (দেয়ালঘড়ি) একটি।

তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

আর প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন পরে অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, 'নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে। বাকি দুই আসনের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে। ঘোষিত ফলাফলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা কার্যক্রমের সমাপ্তি হয়েছে।'

সমাপনী বক্তব্যে আখতার আহমেদ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'সবার সহযোগিতা ও ধৈর্যের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই ধৈর্যের পরীক্ষায় সবাই উত্তীর্ণ হয়েছেন।'

Tag: