মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:২৩

আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২০:৪৬

নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেল ৪টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ শপথ অনুষ্ঠান শুরু হয়।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও পরে ২৫ জন মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব বুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, শেখ রবিউল আলম, মোহাম্মদ আমিন উর রশীদ এবং ড. খলিলুর রহমান।

তাদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায়।

প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তারা হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মো. আমিনুল হক।