দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১২

আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৭

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

বুধবার দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা। দেশের ৬৪ জেলা থেকে আসা তথ্য যাচাই-বাছাই করে সভার শেষে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।