পুরো রমজানেই বন্ধ থাকবে স্কুল

পুরো রমজানেই বন্ধ থাকবে স্কুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:০৭

আপডেট: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪০

পবিত্র রমজান উপলক্ষে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জানি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৮.০০.০০০০.০০৭,০৮.০০২.২০২১-৮৪৬ নং স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্ত ভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।

পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদ-উল-ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে।

এদিকে, মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার রমজানের প্রথম দিন থেকেই ছুটি শুরু হচ্ছে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২.০২ (অংশ)-৫০৭ মূলে জারি করা প্রজ্ঞাপন সংশোধনক্রমে সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তরূপে নির্ধারণ করা হলো।

পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদ-উল-ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিন ছুটি থাকবে।