আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩২

নড়াইলে আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় চার জন নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিক ভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহত সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানায়, ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সদর থানার ওসি ওলি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।