ডিএমপি কমিশনারের পদত্যাগ

ডিএমপি কমিশনারের পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:০৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তিনি পারিবারিক কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র পুলিশ সদর দপ্তরে পাঠান।

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনী পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়। রাজধানীতে ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পেশাদারিত্ব ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুনাম অর্জন করেন।