মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:২০

মন্ত্রিসভার বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার, আইনসহ সব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সংক্ষিপ্ত এই বৈঠকে কৃষিঋণ সংক্রান্ত একটিমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।