জাতীয় সংসদের চিফ হুইপ-হুইপ নিয়োগ

জাতীয় সংসদের চিফ হুইপ-হুইপ নিয়োগ
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৬ ১৯:১০

আপডেট: ২ মার্চ, ২০২৬ ১৯:১০

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। হুইপ করা হয়েছে ছয় জন সংসদ সদস্যকে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

চিফ হুইপ হলেন বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

হুইপ হলেন- হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা মঙ্গলবার শপথ নিতে পারেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত ফলাফলে দেখা যায়, দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।