১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬ ১২:৩৫

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদ-উল-ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ তথ্য জানান।