বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৬ ১৭:০৭

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার থেকে মেডিকেল কলেজগুলোর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

সোমবার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষাগুলো আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটির পর পুনরায় শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান বলেন, 'এ বিষয়ে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

এর আগে রোববার একই কারণে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন।