ফ্যামিলি কার্ড: প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ সিপিডির

ফ্যামিলি কার্ড: প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ সিপিডির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬ ১৯:৪০

আপডেট: ১০ মার্চ, ২০২৬ ১৯:৪১

সামাজিক সুরক্ষায় সরকারের আরও পরিকল্পনা রয়েছে জানিয়ে প্রকৃত উপকারভোগী খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ সালের আসন্ন বাজেট নিয়ে সুপারিশ পেশ করে সংস্থাটি। সেখানে তিনি এসব কথা বলেন।

প্রকৃত উপকারভোগী না খুঁজলে অর্থের অপচয় হবে বলে জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, 'ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া উচিত সরকারের।'

তিনি বলেন, 'বাজেট এমন একটা সময় প্রণীত হচ্ছে যখন বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। নীতিনির্ধারকদের জন্য প্রধান অগ্রাধিকার হওয়া উচিৎ সামষ্টিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। এ জন্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'সরকারের চালুকৃত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মানুষকে আর্থিক সহায়তা দেবে এবং নারীর ক্ষমতায়নে সহায়ক হবে।'

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, 'বাজেট প্রণোয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।'

অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।