গত ২৪ ঘন্টায় সারাদেশে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭ জন। তবে একই সময়ে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, দক্ষিণ সিটি কর্পোরেশনে তিন জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।
একই সময়ে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫৫ জন।
চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৬ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। এই বছর চার জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট মৃত্যু হয় ৪১৩ জনের। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
Tag:
আরো পড়ুন: