দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ১৬:৪২

আপডেট: ১৩ মার্চ, ২০২৬ ১৬:৪৩

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, 'রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না। মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে। ভাড়ার তালিকা টাঙানো থাকবে। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই। যারা ঈদে বাড়িতে আসবে ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন লক্ষ্য করতে পারে।'

শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনিএসব কথা বলেন। 

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, 'মাদকের বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলাম এই সাত দিনে শুধু মাদক সেবনকারীদের ধরা হয়েছে কিন্তু বড় কোনো মাদক কারবারিকে ধরা হয় নাই। আমরা মাদককে নির্মূল করতে চাই। তাছাড়া ঈদে সরকারি অনুদানের চাল যেন প্রকৃত অভাবিরা পায় সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেন। এই ১০ কেজি চাল যেন দলীয় নেতাকর্মীরা তাদের আত্মীয়-স্বজনদের মাঝে বন্টন না করেন সে ব্যাপারে নির্দেশনা দেন।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ভূমি কর্মকর্তা মো. মুনতাসি হাসান খান, উপজেলা পরিবার ও পরিকল্পনার ডা.মারুফ,উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্ননীল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়ন্ত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা আবু বক্কর, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক দেওয়ান, সদস্য সচিব মো. সানোয়ার আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ।