ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৭:০৭

আপডেট: ১৬ মার্চ, ২০২৬ ২২:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য হচ্ছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। 

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন। তাকে সেখান থেকে সরিয়ে ঢাবির উপাচার্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অন্যদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।