শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬ ১৯:০৬

আপডেট: ২১ মার্চ, ২০২৬ ১০:৩৫

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার সারাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। 

চাঁদ দেখা কমিটির সদস্য ও কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের পেশ ইমাম মুফতি সোলাইমান কাশেমি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের চাঁদ দেখা গেছে, ইনশাআল্লাহ ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ পালন করবেন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে শুক্রবার ঈদ পালিত হচ্ছে। বৃহস্পতিবার আফগানিস্তান, মালি ও নাইজারে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে।

Tag: