টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল রেল স্টেশন ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান বলেন, 'কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে যায়। এ সময় যাত্রীরা বাস থেকে নেমে পায়চারি করতে থাকেন। আবার কেউ কেউ বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেল লাইনে বসেছিলেন।'
তিনি বলেন, 'সে সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিন নারী, একজন পুরুষ ও একজন শিশুসহ পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে- নিহতরা সবাই একই পরিবারের সদস্য।'
এসআই মিজান বলেন, 'আমরা ঘটনাস্থলে কাজ করছি।'
Tag:
আরো পড়ুন: