ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা আপনাকে আশ্বস্ত করছি যে, আপনার দায়িত্ব পালনকালে আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাবো, ইনশাআল্লাহ।'
রোববার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়- সেই আশাবাদ ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, 'এই চেয়ারটি ইনসাফের (ন্যায় বিচারের) জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেয়ার। এই চেয়ার থেকে আপনি (ডেপুটি স্পিকার) ইনসাফের বার্তা দিয়েছেন যে, আপনি নিরপেক্ষ ভাবে সবকিছু বিবেচনা করবেন, তার জন্য আমি আপনাকে আরেকবার অভিনন্দন জানাই।'
তিনি বলেন, 'মানুষ হিসেবে যে কেউ ভুল করতে পারে; আপনার এই চেয়ার থেকেও যদি কোনো ভুল হয়ে যায়, তবে আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করতে পারি- সেই দায়িত্ব আমরা নির্দ্বিধায় পালন করবো।'
আরো পড়ুন: