মৌলভীবাজারের কুলাউড়ায় ফসলের মাঠে জমে থাকা পানিতে খেলতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কর্মধা ইউনিয়নের ফুটিকগুলি গ্রামের এ ঘটনায় তিন পরিবারে শোকের মাতম চলছে।
নিহতরা হলো- উপজেলার ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে মাদ্রাসাছাত্র জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে মাদ্রাসাছাত্র ইমাদ আহমেদ (৯) ও শাহেব আলীর ছেলে স্কুলছাত্র লাবিব আহমেদ (৭)
স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর বলেন, 'সকালে হঠাৎ ঝড়-বৃষ্টি হলে স্থানীয় ক্ষেতের জমি পানিতে ভরে যায়। বৃষ্টি থামার পর দুপুর দেড়টার দিকে জিসান আহমেদ, ইমাদ আহমেদ ও লাবিব আহমেদ বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে যায়। এ সময় মাটি কেটে নিচু করা একটি জমির পানিতে ডুবে যায় তারা। এক পথচারী ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করেন। সেখান থেকে শিশুদের উদ্ধার করে রবিরবাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়।'
কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশগুলো থানায় আনা হবে।
Tag:
আরো পড়ুন: