রাজধানীর খিলগাঁওয়ে একটি বাসায় সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেলে তিলপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা নার্গিস আক্তার (৩৫) ও ছেলে মাহিম (০৫)।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, 'খবর পেয়ে বিকেলে খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসায় যাই। সেখানে মা ও ছেলের মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।'
তিনি জানান, 'প্রাথমিক ভাবে জানা গেছে- স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে ৫ বছরের শিশু সন্তানকে হত্যার পরে নিজেও আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। নিহতের স্বামী একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।'
আরো পড়ুন: