২২ দিনে হাম উপসর্গে ১১৮ জনের মৃত্যু

২২ দিনে হাম উপসর্গে ১১৮ জনের মৃত্যু
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৬ ১৮:২০

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ৯৯ জন হাম আক্রান্ত হয়েছেন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ৫৩৪ জন। এ পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ২০ জনের এবং সন্দেহজনক হামে ১১৮ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৮০ জন হামে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দু'জন। একই সময় এক হাজার ২৮২ জন সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন পাঁচ জন।

এদিকে, দ্বিতীয় দিনের মতো সারাদেশে জরুরি হাম-রুবেলা টিকা দিচ্ছে সরকার। বিভিন্ন স্পটে টিকা দেওয়ার জন্য মানুষের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

Tag: